চাল আত্মসাতের অভিযোগে ভোলায় দুজন আটক

আপডেট : ২৮ নভেম্বর ২০২০, ০১:০২ এএম

ভোলায় মক্তব ও মাদ্রাসার নামে বরাদ্দ ২ টন চাল আত্মসাতের অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন মজিবুল হক পালোয়ান ও ইউসুফ দালাল।

গতকাল শুক্রবার বিকেলে সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদুর চর পালোয়ান বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় ৮ বস্তা চাল উদ্ধার করা হয়।

জানা গেছে, পশ্চিম ইলিশা ইউনিয়নের চরজাঙ্গালিয়া বাজার জামে মসজিদ সংলগ্ন মক্তব ও নুরানী মাদ্রাসার নামে বরাদ্দ ২ টন চাল উত্তোলন করেন মজিবুল হক পালোয়ান ও ইউসুফ পালোয়ান। ওই  চাল মক্তব ও মাদ্রাসায় না দিয়ে আত্মসাৎ করে সেগুলো ইউসুফ পালোয়ানের বাসায় রেখে দেওয়া হয়।

সদর এসিল্যান্ড আবু আবদুল্লাহ জানান, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে তিনি পুলিশ নিয়ে মজিবুল হক পালোয়ানের বাড়িতে অভিযান চালিয়ে ইউসুফ পালোয়ানের ঘর থেকে আত্মসাৎ করা ৮ বস্তা চাল উদ্ধার করেন। এ সময় চাল আত্মসাতে জড়িত থাকার অভিযোগে মজিবুল হক পালোয়ান ও ইউসুফ দালালকে আটক করা হয়। ইউসুফ পালোয়ান পলাতক রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত