মৌলভীবাজারে গাড়িচাপায় একজনের মৃত্যু

আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৩:২১ পিএম

মৌলভীবাজারে গাড়িচাপায় অঞ্জনা (২৮) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার রাতে মনু সেতুর দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মধ্যরাতে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টায় স্থানীয়রা সড়কের উপর মাথা থেতলে যাওয়া একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে মৌলভীবাজার সদর মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

অঞ্জনা মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকাতে থাকতেন। তার আগের নাম আলমগীর। তার মূল বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে। ধারণা করা হচ্ছে, কোনো কারণে অসচেতনভাবে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কোনো যানবাহন নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাকে চাপা দিয়ে চলে গেছে।

তৃতীয় লিঙ্গের কিছু নারী-পুরুষ প্রায়শই মনু সেতুর কাছে জটলা করে থাকেন। তারা কখনও গাড়ি আটকে, কখনও পথচারীকে আটকে টাকা দাবি করেন।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হয়তো দ্রুত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের মাথা থেঁতলে গিয়েছে। তবে আমরা কারণ জানার চেষ্টা করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত