মাদারীপুরে শিক্ষামন্ত্রী

শিক্ষাকে আমরা বিশ্বমানে নেওয়ার চেষ্টা করছি

আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ০২:৫৮ এএম

দেশকে উন্নতির শিখরে নিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘আমরা শিক্ষাকে বিশ^মানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। মানসম্মত শিক্ষার মাধমে সবাইকে বিশ^ নাগরিক হিসেবে গড়ে তোলা হবে।’

গতকাল রবিবার দুপুরে মাদারীপুরের শিবচরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা কারিগরি শিক্ষার ওপর সবচেয়ে জোর দিয়েছি। কারণ দেশকে উন্নতির শিখরে নিতে হলে ২০৫০ সালের মধ্যে ৫০ শতাংশ কারিগরি শিক্ষার উন্নতি করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে যারা হেয়প্রতিপন্ন করতে চায়, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, সেসব অপশক্তিকে প্রতিহত করতে হবে।’

শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত