খুলনায় শিশু হত্যা মামলায় কাকা গ্রেপ্তার

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০৭:৫৬ পিএম
খুলনায় পুলিশের এএসআই অমিত কুমার মণ্ডলের ছেলে যশ মণ্ডলকে (৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।  মঙ্গলবার তার বাবা বাদী হয়ে ভাই অনুপ কুমার মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় এ মামলা করেন। পুলিশ আসামি অনুপ কুমারকে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশু যশের মা তনুশ্রী মণ্ডলকেও হেফাজতে নিয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বটিয়াঘাটা উপজেলার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী ও ছেলে তার সঙ্গে ঢাকায় থাকেন। গত রবিবার রাত ৮টার দিকে স্ত্রী ও ছেলে ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটার ফুলতলা গ্রামে রাসপূজায় বেড়াতে আসেন। সোমবার সকালে যশের লাশ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। নিহতের গলায় কালো দাগ রয়েছে। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জ্বল দত্ত জানান, নিহত শিশুর কাকা অনুপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শিশুর মা তনুশ্রী মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি বলেন, পরকীয়ার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া ঘটনার পেছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোনো ব্যক্তি আছে কি না এসব বিষয়কে সামনে রেখে তদন্ত শুরু হয়েছে।
×
সর্বশেষ সর্বাধিক পঠিত