নাটোরে স্ত্রীকে হত্যার দায়ে মৃত্যুদন্ড

আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ১১:৪১ পিএম

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী রুবেল হোসেনকে মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইমদাদুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত রায়ে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করাসহ অর্থদন্ডের ১ লাখ টাকা নিহত ফাতেমার বাবা-মাকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার নির্দেশ দেয়।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৭ সালে ২৭ জুন উপজেলার শিবপুর গ্রামের রুবেল হোসেনের সঙ্গে ফাতেমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ফাতেমাকে নির্যাতন করতে থাকে রুবেল। একই বছরের ২৬ সেপ্টেম্বর রাতে ফাতেমাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বোন আকলিমা বেগম বড়াইগ্রাম থানায় মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত