নোয়াখালীতে বিয়ে মেলা

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১২:১৮ এএম

নোয়াখালীতে ব্যতিক্রমী ‘বিয়ে উৎসব’ মেলার উদ্বোধন হয়েছে। তিন দিনব্যাপী ওই মেলা চলবে আগামীকাল শনিবার রাত ৯টা পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় মাইজদী বাজার বিবি কনভেনশন হলের উদ্যোগে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক চন্দ্রনাথ মজুমদার।

উৎসবে জেলার স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, বিউটি পারলার, জুয়েলারি প্রতিষ্ঠান, বিয়ের পোশাক বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বিয়ে কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে এমন ১৫টি প্রতিষ্ঠান তাদের নিজ নিজ নামে স্টল নিয়ে অংশগ্রহণ করে। এর বাইরেও বিশেষ আকর্ষণ ছিল ঢাকাইয়া কাচ্চি, বাংলার ঐতিহ্যবাহী পালকি, ঘোড়া ইত্যাদি।

এ ছাড়া বিয়েবাজার ডটকমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান উৎসবের সঙ্গে যুক্ত রয়েছে। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে চলবে রাত ৯টা পর্যন্ত। মেলায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ উন্মুক্ত রাখা হয়েছে। তবে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত