নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরিবেশের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটা বন্ধে ১১টি অবৈধ ইটভাটাকে মোট ৫০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল ৫ টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর এর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। পরে বৃহস্পতিবার রাতে পরিবেশ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, খৈসাইর এলাকায় অবস্থিত ইটভাট মেসার্স এইচ ইউ বি ব্রিকস, মেসার্স জি এস বি ব্রিকস, মেসার্স শীতলক্ষা ব্রিকস, মেসার্স শীতলক্ষা ব্রিকস-২ (৫) মেসার্স বিসমিল্লাহ ব্রিকস-, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস -২, মেসার্স আল্লার দান ব্রিক ফিল্ড, মেসার্স খৈসাইর ব্রিকস-১, মেসার্স খৈসাইর ব্রিকস-২, মেসার্স এম বি এ ব্রিকস, মেসার্স এ এ বি ব্রিকস ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লংঘনের দায়ে ৫০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ইটভাটাগুলির মধ্যে ৬টি ইটভাটা ভেকু দিয়ে ভেঙ্গে দেওয়া হয়।
তিনি আরও আরও জানান, ইটভাটার আগুন ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে নিভিয়ে দেওয়া হয়। ইটভাটাগুলি পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালনা করা হচ্ছিল। অভিযানকালে ইটভাটাগুলির সকল কর্মকান্ড বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুনসহ পুলিশ র্যাব ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সেসের সদস্যরা উপস্থিত ছিলেন।
