খুলনায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা আটক ১

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:০২ এএম

খুলনার কয়রা উপজেলায় বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ পরিবেশনের জেরে  যশোর জেলা থেকে প্রকাশিত আঞ্চলিক দৈনিক সমাজের কথা পত্রিকার কয়রা প্রতিনিধি সুভাষ দত্তের ওপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় তিনি গুরুতর জখম হন। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ডে হামলার শিকার হন তিনি।

হামলার সময় সুভাষ দত্তের সঙ্গে থাকা আরেক সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি সংবাদের তথ্য সংগ্রহ করতে উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় যান তিনি। সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে কয়রা বাসস্ট্যান্ডে পৌঁছালে জাহাঙ্গীরের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল সুভাষের ওপর হামলা করে। খবর পেয়ে কয়রা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আহত অবস্থায় সুভাষকে উদ্ধার করে প্রথমে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। 

এ ব্যাপারে অভিযুক্ত জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত