জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ও মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান অবমাননাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি জেলা আওয়ামী লীগ।
গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি পৌরসভার সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির প্রমুখ। বক্তারা বলেন, স্বাধীনতাযুদ্ধের পরাজিত শক্তিরা সবসময় বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তান বানানোর চেষ্টায় লিপ্ত রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রতিহত করতে হবে।
