স্পেনে অষ্টম শতকের কবরস্থানের সন্ধান

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০৭:৫৫ এএম

সম্প্রতি স্পেনে একটি প্রাচীনতম মুসলিম কবরস্থানের সন্ধান পাওয়া গেছে। কবরস্থানটিতে ইসলামের প্রথম যুগের অন্তর্গত সাড়ে চার হাজার মুসলমানকে দাফন করা হয়েছে।

প্রতœতাত্ত্বিক রাফায়েল ল্যাবোর্দে বলেন, এটি আইবেরিয়ান পেনিনসুলার প্রাচীনতম ও সর্বাধিক সুরক্ষিত কবরস্থান। মুসলিম বিজয়ের ঘটনাগুলো আরও ভুলভাবে বুঝতে সহায়তা করবে এই আবিষ্কার।

স্পেনের উত্তর-পূর্বের জারাগোজা শহরের একটি মিউনিসিপ্যালিটি থেকে টস্টে শহরের সংযোগসড়ক নির্মাণের সময় শ্রমিকরা এটির সন্ধান পায়। পরে ২০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত খনন শেষে প্রতœতাত্ত্বিকরা জানান, আনুমানিক অষ্টম শতাব্দীর আগের-পরের ৪০০টি কবর এবং সাড়ে চার হাজারের বেশি দেহাবশেষে রয়েছে কবরস্থানটিতে।

প্রতœতাত্ত্বিকরা বলছেন, উদ্ধার করা দেহাবশেষ ইসলামের প্রথম যুগের এবং মুসলিম পদ্ধতি অনুসারে মক্কার দিকে মুখ করে সমাহিত করা হয়। আবিষ্কারটি এই অঞ্চলে মুসলিম অস্তিত্বের দলিল। ডিএনএ পরীক্ষা সমাপ্ত হলে চূড়ান্তভাবে প্রমাণিত হবে যে, এটি একসময় ইসলামি অঞ্চল ছিল।

৭১১ সালে সেনাপতি তারিক বিন জিয়াদ আইবেরিয়ান উপদ্বীপ জয়ের পর মুসলমানরা প্রায় ৭০০ বছর স্পেন শাসন করেন। জারাগোজা শহরটি সে সময় মুসলিম শাসনের অধীন ছিল।

স্প্যানিশ অ্যাসোসিয়েশন অব ইসলামিক সোসাইটির তথ্য মতে, বর্তমানে স্পেনে মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ মুসলমান। এর মধ্যে ৬০ শতাংশ অভিবাসী এবং ৪০ শতাংশ স্প্যানিশ। অধিকাংশ মুসলমান বার্সেলোনা, ভ্যালেন্সিয়া এবং লেগারেনিও শহরেও বাস করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত