মোংলায় এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মোংলা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী জানান, দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গত শুক্রবার বিকেলে মনিরুজ্জামান বাদল (২৮) নামের এক যুবককে ওই এলাকা থেকে আটক করে। এরপর তাকে থানায় আনার পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী। দন্ডপ্রাপ্ত বাদল দক্ষিণ দিগরাজ বালুর মাঠ এলাকার বাসিন্দা।
