কৃষকদের লিখিত প্রস্তাব দিল ভারত সরকার

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১২:০১ এএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উচ্চপর্যায়ের একটি বৈঠকের পর বিক্ষোভরত কৃষক প্রতিনিধিদের সঙ্গে পঞ্চম দফার আলোচনা সেরেছে ভারত সরকারের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার বিকেলের ওই বৈঠকে কৃষক প্রতিনিধিদের কাছে সরকারের তরফে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছে। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা অনড় থাকলেও তা সরকার সংশোধনের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

নতুন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি ঘেরাও কর্মসূচিতে কৃষকের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। দিল্লির সীমান্তজুড়ে ইতিমধ্যে অবস্থান নিয়েছেন লাখ লাখ কৃষক। এই সপ্তাহে দুই দফা কৃষক প্রতিনিধিদের সঙ্গে ভারত সরকারের বৈঠক ব্যর্থ হয়েছে। সরকার কৃষিপণ্যের সর্বনিম্ন মূল্য নিয়ে বারবার মৌখিক আশ্বাস দিলেও তা মানতে রাজি নন কৃষকরা। এমন প্রেক্ষাপটে শনিবার উভয়পক্ষের পঞ্চম দফার বৈঠক অনুষ্ঠিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত