ইউএস-বাংলা এয়ারলাইনসের জেনারেল ম্যানেজার (পাবলিক রিলেশনস) মো. কামরুল ইসলাম অ্যাভিয়েশন সেক্টরে বিশেষ অবদান রাখার জন্য ‘মুজিব শতবর্ষে মুজিব অ্যাওয়ার্ড-২০২০’ পেয়েছেন।
শনিবার রাজধানীর একটি হোটেলে মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশন ও মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত্।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমান প্রমুখ।
