মাদারীপুরে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম আটক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ০৩:৩৭ পিএম

মাদারীপুরের কালকিনিতে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে সফিকুল ইসলাম খান (৩০) নামে এক মসজিদ ইমামকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

রবিবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

আটক সফিকুল ইসলাম গৌরনদী উপজেলার চরকুতুবপুর গ্রামের আনিস খানের ছেলে।

পুলিশ, ভুক্তভোগী পরিবারের মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার রমজানপুর এলাকার দক্ষিণ রমজানপুর গ্রামের সাত বছর বয়সী এক শিশু শনিবার ভোরে রমজানপুর খানবাড়ি জামে মসজিদের ইমাম সফিকুলের কাছে পড়তে যায়।

এ সময় আরবি পড়া শেষে সকল শিক্ষার্থীদের ছুটি দিয়ে শুধু ওই শিশুকে একা রেখে ইমাম সফিকুল তার খালি রুমে নিয়ে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করেছেন।

পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। সফিকুলকে আটকে রেখে কালকিনি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।

পরে পুলিশ তাকে মাদারীপুর জেলহাজতে প্রেরণ করেন। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ওসি ছুটিতে থাকায় এ ব্যাপারে কালকিনি থানার বর্তমান চার্জ অফিসার এসআই সুমন কুমার এইচ জানান, ঘটনাস্থল থেকে ইমামকে আটক করে আদালতে প্রেরণ করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত