কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার সংলগ্ন এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ।
রবিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। এখনো পর্যন্ত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি রোহিঙ্গা।
এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, এখনো পরিচয় শনাক্ত করা যায়নি।
