শেষ পর্যন্ত আমরাই জিতব : ট্রাম্প

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২০, ১১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ভিত্তিহীনভাবে দাবি করেছেন, তার কাছ থেকে নির্বাচন চুরি করে নেওয়া হয়েছে। গত ৩ নভেম্বর অনুষ্ঠিত দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবার আয়োজিত এক সমাবেশে গত শনিবার তিনি এ দাবি করেন। ট্রাম্পের দাবি, নির্বাচনে তিনিই জিততে যাচ্ছেন।

জর্জিয়ার ভালদস্তায় দুই সিনেট প্রার্থীর পক্ষে প্রচারণার লক্ষ্যে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের প্রসঙ্গ টেনে আবারও জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ আনেন। বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচনে আমরা জিততে যাচ্ছি।’ স্পষ্ট করে ট্রাম্প বলেছেন, তিনি বাইডেনের পরাজয় স্বীকার কিংবা নির্বাচনে জালিয়াতির অভিযোগের দাবি থেকে সরে আসা কোনোটিই করবেন না।

আগামী ৫ জানুয়ারি ওই দুইপ্রার্থী জর্জিয়ায় সিনেটের গুরুত্বপূর্ণ দ্বিতীয় দফার ভোট মোকাবিলা করবেন। এর ফলাফলের ওপর নির্ভর করবে সিনেট কোন দলের নিয়ন্ত্রণে থাকবে। ট্রাম্প বলেন, জর্জিয়ার ভোটাররা নির্ধারণ করবেন কোন দল সব কমিটি নিয়ন্ত্রণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত