মাদ্রাসাছাত্র খুন

বাগেরহাটে শিক্ষকসহ গ্রেপ্তার ২

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১২:২২ এএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র হাসিব শেখ হত্যার ঘটনায় জড়িত সন্দেহে মাদ্রাসার শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে মাদ্রাসা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তারা হলেন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজুর রহমান (৫৫) ও বাবুর্চি সিদ্দিকুর রহমান হাওলাদার (৪৫)।

গত রবিবার রাতে মাদ্রাসাছাত্র হাসিব হত্যার ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা করেন।

রবিবার সকালে মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডের কাছে রহমতিয়া শিশু সদন হাফেজী ও কওমি মাদ্রাসা ক্যাম্পাস  থেকে শিক্ষার্থী হাসিবের মরদেহ উদ্ধার করা হয়। মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, মাদ্রাসা শিক্ষার্থী হাসিব হত্যাকা-ে জড়িত সন্দেহে মাদ্রাসার আরবির সহকারী শিক্ষক হাফিজুর ও বাবুর্চি সিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (আজ) তাদের আদালতে তোলা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত