পাকস্থলীতে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায়, গ্রেপ্তার ৩

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ০৮:৫৩ এএম

পাকস্থলীতে করে অভিনব পন্থায় ইয়াবা পাচারের ঘটনায় তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগ।

ডিবি সূত্র জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে বাড্ডা থানার কৃষি ব্যাংক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র ‍উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. ইউনুছ (৫০), মো. আ. রহিম (৪৫) ও মোছা. শিমু আক্তার (২৪)।

এ সময় তাদের হেফাজত থেকে ৩১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা পাকস্থলীতে অভিনব পন্থায় ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে বহন করে ঢাকায় নিয়ে আসে। পরবর্তীতে পাকস্থলী থেকে পায়ুপথে উক্ত ইয়াবা ট্যাবলেট বের করে বিক্রয়ের জন্য ঘটনাস্থলে অবস্থানকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত