বরিশালে একটি যাত্রীবাহী লঞ্চ থেকে বিয়ার ও দেশি মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। বরিশাল নদীবন্দর থেকে বাকেরগঞ্জ উপজেলার বাহেরচরগামী হায়াত লঞ্চে অভিযান চালিয়ে ৪৭ ক্যান বিয়ার ও ১০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। বরিশাল (সিপিডি) কোস্টগার্ড স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় এমএল হায়াত এক্সপ্রেস লঞ্চে অভিযান চালিয়ে ওই মদ ও বিয়ার উদ্ধার করা হয়।
দক্ষিণ জোন কোস্টগার্ড লে. কমান্ডার এম মেহেদী হাসান বলেন, যাত্রীবাহী লঞ্চ থেকে বিয়ার ও দেশি মদ উদ্ধার করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা মাদকদ্রব্য বরিশাল মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।
