চুয়াডাঙ্গায় ৫ দফা দাবতে চিনিকল শ্রমিকদের স্মারকলিপি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০২:৩৩ পিএম

রাষ্ট্রায়ত্ত ৬টি চিনিকল বন্ধের প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকেরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

বুধবার দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে দেশের ১৫টি চিনিকল চালু রাখার জোর দাবি করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি চিনিকলের শ্রমিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, মিল বন্ধ করে দিলে দেশের জনগণকে অগ্নিমূল্যে চিনি কিনতে হবে। স্থানীয় অর্থনীতির সঙ্গে জাতীয় অর্থনীতিতেও ধস নামবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত