ইরানের সম্ভাব্য হামলা রুখতে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাষ্ট্র

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৪:২৭ পিএম

ইরানের সম্ভাব্য হামলা রুখতে মধ্যপ্রাচ্যে দুইটি যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তার বরাতে এ খবর দিয়েছে ভয়েস অব আমেরিকা।

সূত্রমতে, মধ্যপ্রাচ্যে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে ইরানকে সম্ভাব্য আক্রমণ থেকে বিরত রাখতে চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই সামরিক কর্মকর্তা বলেন, ‘কোনও আক্রমণাত্মক পদক্ষেপ নয়, ইরানকে বিরত রাখতে বিমানগুলো পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সম্প্রতি ইরাকে ঝামেলার কিছু ইঙ্গিত পেয়েছে যুক্তরাষ্ট্র, ইরান বা ইরান-সমর্থিত বাহিনী আক্রমণের পরিকল্পনা করতে পারে।’

ইরাকে যুক্তরাষ্ট্রের সেনাদের সংখ্যা ক্রমাগত হ্রাস এবং ইরানের অভিজাত কুদস বাহিনীর কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার এক বছর পূর্ণ হবার কারণে এই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে বলে মনে করছেন ওই শীর্ষ কর্মকর্তা।

বৃহস্পতিবার যুদ্ধবিমান দুটি যুক্তরাষ্ট্রের লুইসিয়ানার বার্কসডেল বিমান ঘাঁটি থেকে রওনা দেয় তবে কোথাও কোনো বোমা নিক্ষেপ করা হয়নি বলা জানানো হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত