মতিঝিলে রাস্তা থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৪:৫৪ পিএম

রাজধানীর মতিঝিলের রাস্তা থেকে জীবন মিয়া (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মতিঝিলের সিটি সেন্টারের সামনের রাস্তায় জীবনের লাশটি পড়ে ছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে রাস্তা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নিহত জীবনের মুন্সীগঞ্জ সদরের রিকাবীবাজার উত্তরপাড়ার বাগজিপাড়ায়। ধারণা করা হচ্ছে উঁচু কোনো ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন।

জীবনের ফুপাত ভাই স্বপন মিয়া জানান, বৃহস্পতিবার বাড়ি থেকে ঢাকায় আসেন জীবন। রাতেই তারা দুর্ঘটনার খবর পান।

জীবন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন বলে জানান স্বপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত