ভুলে বিকাশে আসা ১৯ হাজার টাকা ফেরত দিল কিশোর

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

কিশোর পরশ আহমেদ মৌলভীবাজারের কমলগঞ্জের এম.এ ওহাব উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। উপজেলার আদমপুর ইউপির জালালপুর গ্রামের জহির মিয়ার ছেলে পরশ। বৃহস্পতিবার রাতে তার মোবাইল ফোন নম্বরে ভুলবশত রংপুর থেকে বিকাশে চলে আসে ১৯ হাজার ৩৩৩ টাকা। টাকা পেয়ে ছাত্র পরশ অবাক হয়ে সঙ্গ সঙ্গে স্থানীয় বিকাশ এজেন্টকে বিষয়টি অবহিত করে। সততার পরিচয় দিয়ে রাতেই সে টাকা রংপুরে ফেরত পাঠিয়ে দৃষ্টান্ত স্থাপন করে।

আদমপুরের নইনারপার এলাকার বিকাশ এজেন্ট স্টুডেন্ট লাইব্রেরি সূত্রে জানা যায়, রংপুরের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে ছাত্র পরশ আহমেদের সিম নম্বরে ১৯ হাজার ৩৩৩ টাকা চলে আসে। বিষয়টি সে তার পরিচিতজন, গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে এ এজেন্টের মাধ্যমে রাতেই আবার সঠিক নম্বরে রংপুরে টাকা ফেরত পাঠায়।

টাকা ফিরে পেয়ে ফোনে রংপুরের ওবায়দুল হক বলেন, ছাত্র পরশের সততায় তিনি মুগ্ধ। আজকাল মোবাইলে ভুলক্রমে ১০০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সে টাকা ফেরত আসে না। সেখানে একজন ছাত্র বিকাশের ১৯ হাজার ৩৩৩ টাকা ফেরত পাঠিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত