সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে খালা ভাগনির মৃত্যু

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১২:৫৪ এএম

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় ঢাকা-ঈশ্বরদী রেললাইনের ওপরে বসে ফোনে কথা বলার সময় গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ট্রেনে কাটা পড়ে খালা ও ভাগনি মারা গেছেন। তারা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের শুকুর আলীর স্ত্রী আছিনুর খাতুন (৩৮) ও তার ভাগনি কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের মন্টু সরকারের মেয়ে নূপুর খাতুন (১৬)।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই আনিসুর রহমান জানান, আছিনুর তার ভাগনি নূপুরকে নিয়ে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় রেলসড়কের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আছিনুর মারা যান। স্থানীয়রা নূপুরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পরেই মারা যান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত