গোপালগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ০৯:৫৩ পিএম

গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি।

সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৭ টার দিকে ইউপি সদস্য হামিদুল শরীফ গোপানাথপুর বাজার থেকে ভ্যান গাড়িতে করে বাড়ি যাবার পথে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে পৌঁছালে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে তিন/চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে কারা বা কেন হত্যা করেছে, পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত করে কিছু বলতে পারেনি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পরিদর্শক হযরত আলি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত