৩ শতাধিক শিক্ষার্থী অপহরণের দায় স্বীকার

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত শুক্রবার একটি স্কুলে অস্ত্রধারী সন্ত্রাসীদের তাণ্ডবের পর নিখোঁজ থাকা কয়েকশ শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছে আইএস-সংশ্লিষ্ট সন্ত্রাসী সংগঠন বোকো হারাম। গতকাল মঙ্গলবার সংগঠনটির এক নেতার পাঠানো অডিও বার্তায় ওই শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার করা হয়েছে। গত শুক্রবার নাইজেরিয়ার কাতসিনা শহরের সরকারি বিজ্ঞান স্কুলে হামলা চালায় শতাধিক মোটরসাইকেল আরোহী সশস্ত্র সন্ত্রাসীরা।  এরপর থেকে তিন শতাধিক ছাত্রছাত্রীকে আর খুঁজে পাওয়া যায়নি। মঙ্গলবার এক অডিও বার্তায় বোকো হারামের এক নেতা বলেন, ‘আমি আবু বকর শেকাও এবং আমার ভাইয়েরা কাতসিনা অপহরণ ঘটিয়েছি।’ অপহৃত শিক্ষার্থীদের বাবা-মা ও পরিবারের সদস্যরা গত রবিবার স্কুল চত্বরে জড়ো হয়ে সরকারের কাছে তাদের সন্তানদের নিরাপদে ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত