এবার সৌদি এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ০৫:৫২ পিএম

করোনা (কভিড-১৯) নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করায় এবার সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ জামিল এ তথ্য জানান।

তিনি বলেন, গত দুই দিনে দুটি স্পেশাল ও একটি রেগুলার ফ্লাইটে সৌদি এয়ারলাইন্সে ৫১৬ যাত্রী বাংলাদেশে এসেছেন। এই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন কারাগারে বন্দি ছিলেন। এদের মধ্যে মাত্র তিন জনের কাছে কোভিড-১৯ নেগেটিভ সনদ পাওয়া গেছে।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) জানিয়েছে, কোনো এয়ারলাইন্স কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়া যাত্রী পরিবহন করলে ফ্লাইট বাতিল অথবা জরিমানা করা হবে।

গত কয়েক সপ্তাহে একাধিক এয়ারলাইন্স কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়াই বাংলাদেশে যাত্রী আনায় এই সিদ্ধান্ত নিয়েছে সিএএবি। করোনায় আক্রান্ত সনদ থাকার পরও যাত্রী নিয়ে আসার ঘটনা দেখা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত