ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে উদযাপিত হয়েছে ৪৯তম মহান বিজয় দিবস।
দিবসটি উদযাপন উপলক্ষে বুধবার ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের হলরুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লি. ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন আইবিএফ এর ইসি চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, আইবিএফ এর সদস্য প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. মো. ফসিউল আলম, মো. কামরুল হাসান, আইবিএফ এর সদস্য ও আইবিবিএল ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উল-আলম।
মুখ্য আলোচক ছিলেন আইবিএফ এর ভাইস-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহিদুল আলম।
সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস, এ, এম সলিমউল্লাহ।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিচালিত ইসলামী ব্যাংক হাসপাতাল, ইসলামী ব্যাংক ইনস্টিটিউট অব টেকনোলজি, ইসলামী ব্যাংক মডেল স্কুল অ্যান্ড কলেজ, ইসলামী ব্যাংক ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ও ইসলামী ব্যাংক বালিকা মাদ্রাসার কর্মকর্তা অংশগ্রহণ করেন।
এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা, দোয়া মাহফিল, ফ্রি মেডিকেল ক্যাম্প, গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
