করোনাভাইরাসের উৎস খুঁজে বের করতে ১০ বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক দল আগামী মাসে চীনের উহান শহর সফর করবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিবিসি বলছে, বিভিন্ন ধরনের প্রাণী বিক্রি করা হয়, উহান শহরের এমন একটি বাজার থেকে ভাইরাসটি সংক্রমিত হয়েছে বলে ধারণা করা হয়। কিন্তু এতদিন পেইচিং এ বিষয়ে স্বাধীন তদন্ত পরিচালনায় আগ্রহ দেখায়নি।
তদন্ত দলের এক জীববিজ্ঞানী জানান, কারও ওপর দোষ চাপানোর জন্য এ তদন্ত করা হচ্ছে না। ভবিষ্যৎ সংক্রমণ থেকে সুরক্ষার জন্যই এটি জরুরি। জার্মানির রবার্ট কোক ইনস্টিটিউটের জীববিজ্ঞানী ফ্যাবিয়ান লিনডার্টজ বলেন, ‘কোন দেশ দোষী, তা খুঁজে বের করার জন্য এ তদন্ত নয়। আসলে কী হয়েছে, তা খুঁজে বের করা এবং সেই তদন্ত থেকে পাওয়া তথ্য নিয়ে ভবিষ্যৎ ঝুঁকি এড়াতে পারব কি-না সে চেষ্টাই করব আমরা।
