পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদারের মালিকানাধীন আবাসিক হোটেল তাজের কর্মচারী রাজু ঘরামিকে (২৮) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহিপুর থানা-পুলিশ ।
গোপন তথ্যের ভিত্তিতে মহিপুর থানা-পুলিশ বুধবার রাতে রাজুকে গ্রেপ্তার করে।
মহিপুর থানার এসআই সাইদুল ইসলাম জানান, রাজুর কাছ থেকে ৭ পিচ ইয়াবা জব্দ করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে হোটেল তাজ এর পাশ থেকে আরও ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে অবগত নন জানিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার বলেন, হোটেল কর্মচারী ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।
মহিপুর থানার মনিরুজ্জামান জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
