বাংলাদেশ এক সময় গরিবের দেশ ছিল। ভিক্ষুকের দেশ ছিল। কিন্তু সেই দিন এখন আর নেই। আজ বাংলাদেশ আর গরিবের দেশ নয়, ভিক্ষুকের দেশ নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যার কারণে দেশের উন্নয়ন হচ্ছে। দেশের মানুষের উন্নয়ন হচ্ছে। দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত লায়লা নীরা প্রমুখ।
