রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৩

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০২:৫২ পিএম

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেপ্তার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।

শুক্রবার রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩৫৬০ পিস ইয়াবা, ২৮৫ গ্রাম হেরোইন, ৫ কেজি ৪১০ গ্রাম গাঁজা, ৫৩ বোতল ফেনসিডিল, ৩ লিটার দেশি মদ ও ১৫টি ইনজেকশন  উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত