রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের তানজিলা হত্যা মামলার আসামি সোহরাব হোসেন ওরফে তোরাব হোসেন মোল্লা (৩৬) পিবিআইর হাতে গ্রেপ্তার হয়েছে। পিবিআই গত শুক্রবার সন্ধ্যায় ঢাকার ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পিবিআই জানায়, রূপগঞ্জ থানার সরিয়াব গ্রামের হাবিবুরের মেয়ে তানজিলার সঙ্গে সোহরাবের বিয়ে হয় চলতি বছরের মার্চ মাসে। সোহরাব আগে তিন বিয়ে করেছেন, এ বিষয়টি বিবাহের সময় গোপন রাখেন। এসব নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া বাধলে সোহরাব তানজিলকে দেয়ালের সঙ্গে আঘাত করে মাথা থেঁতলে হত্যা করেন।
এ ঘটনায় গত ৮ মার্চ রূপগঞ্জ থানায় হত্যা মামলা করেন তানজিলের বাবা হাবিবুর রহমান।
