বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে পালিত হয়েছে দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কেককাটা, আলোচনা সভা, র্যালি ও পর্যটকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার বেলা এগারোটায় পর্যটন নগরী কুয়াকাটার প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব এর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দেশ রূপান্তরের পটুয়াখালী জেলা প্রতিনিধি জাহিদ রিপন।
বক্তব্য রাখেন ট্যুরস অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, মহিপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাইদ, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মিলন সরকার, প্রচার সম্পাদক রাসেল কবির মুরাদ প্রমুখ।
দৈনিক দেশ রূপান্তরের অগ্রযাত্রার শুভকামনা জ্ঞাপন করে বক্তারা বলেন, দ্রুততম সময়ে দৈনিক দেশ রূপান্তর সকল শ্রেণির পাঠকের কাছে আস্থার জায়গাসহ জনপ্রিয়তা অর্জন করেছে। সত্যিকার অর্থে সংবাদ প্রকাশে দায়িত্বশীলদের ভূমিকা পালন করেছে।
অনুষ্ঠানে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
