লঞ্চের আগেই গ্যালাক্সি এস২১ এর দাম ফাঁস

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৪:০১ পিএম

অবশেষে বহুল প্রতিক্ষিত স্মার্টফোন গ্যালাক্সি এস২১ লঞ্চ করতে চলেছে স্যামসাং। একটি নয় এই গ্যালাক্সি সিরিজে থাকবে একাধিক হ্যান্ডসেট।

টাইমস অব ইন্ডিয়া জানায়, স্যামসাংয়ের পরবর্তী এই ফ্ল্যাগশিপ সিরিজে থাকছে গ্যালাক্সি এস২১, গ্যালাক্সি এস২১ প্লাস, এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রা। 

তবে লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে তিন হ্যান্ডসেটের দাম। নাইনটি ওয়ান মোবাইলসের এক প্রতিবেদনে জানাচ্ছে, গ্যালাক্সি এস২১ এর দাম ৮৪৯ ইউরো (বাংলাদেশি মূল্যে ৮৮ হাজার ২৬১ টাকা), গ্যালাক্সি এস২১ প্লাসের দাম এক হাজার ৪৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ৯ হাজার টাকা) এবং গ্যালাক্সি এস২১ আল্ট্রার দাম এক হাজার ৩৯৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ৪৫ হাজার টাকা)।

তবে এই দামগুলো প্রতিটি স্মার্টফোনেরই বেস মডেলের। এই এস২১ সিরিজের প্রতিটি ফোনেরই বেস মডেল ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের। গ্যালাক্সি এস২১ প্লাসের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়্যান্টসের দাম এক হাজার ৯৯ ইউরো (বাংলাদেশি মূল্যে এক লাখ ১৪ হাজার টাকা)।

তবে এই সিরিজের প্রত্যেক ফোনের প্রাইসিংই ইউরোপের মার্কেটের জন্য। তবে এশিয়া, বিশেষ করে উপমহাদেশের জন্য গ্যালাক্সি এস২১ সিরিজের প্রতিটি ফোনের দাম বেশ কম হবে। 

নতুন সিরিজের সব থেকে আকর্ষণীয় হচ্ছে হ্যান্ডসেটগুলোর রং। আগের থেকে একেবারে অন্য রঙের হতে চলেছে গ্যালাক্সি এস২১। এছাড়া ক্যামেরা বাম্পও আগের থেকে বদলাতে চলেছে। তিনটি হ্যান্ডসেটেই এলিভেটেড ক্যামেরা মডেল থাকছে। আর ক্যামেরা ঘিরে রাখবে গ্লসি মেটাল কেস।

সিরিজটির রঙের দিক থেকে থাকছে ফ্যান্টম ভায়োলেট, ফ্যান্টম গ্রে, ফ্যান্টম পিঙ্ক এবং ফ্যান্টম হোয়াইট। এস২১ প্লাসের স্মার্টফোনের আবার তিনটি কালার অপশন থাকছে: ফ্যান্টম গ্রে, ফ্যান্টম ব্ল্যাক এবং ফ্যান্টম ভায়োলেট। অন্য দিকে আবার এস২১ আল্ট্রার  লুক এই দুই স্মার্টফোনের থেকে একদমই আলাদা হতে চলেছে। এমনকি এর ক্যামেরা সেন্সরও হবে অন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত