সাভারে দেশ রূপান্তরের ২য় বর্ষপূর্তি উদযাপন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২০, ০৫:৫১ পিএম

সাভারে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর পত্রিকার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে এক বর্ণাঢ্য রালির আয়োজন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র আলহাজ্ব আব্দুল গণি। 

পরে সাভার প্রেস ক্লাব মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ রূপান্তরের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। 

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা বলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি জন্মলগ্ন থেকেই নিজেদের স্লোগানের সঙ্গে সামঞ্জস্য রেখে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছে। দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা পত্রিকাটির আরো সাফল্য কামনা করছি। অদূর ভবিষ্যতে এই পত্রিকাটি বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক হিসেবে শীর্ষ স্থানে অবস্থান করবে এবং সব শ্রেণি-পেশার মানুষের গ্রহণযোগ্যতা পাবে। এ জন্য আমরা পত্রিকাটিতে ভালো ভালো অনুসন্ধানী প্রতিবেদনের পাশাপাশি স্থানীয় গুরুত্বপূর্ণ সংবাদগুলোর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

দেশ রূপান্তরের সাভার প্রতিনিধি ওমর ফারুকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক গোবিন্দ আচার্য্য, এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য পার্থ চক্রবর্তী, এসএ টেলিভিশনের সাংবাদিক রূপকুর রহমান,সাহেদ জুয়েল, সাপ্তাহিক সাভার সংবাদের সম্পাদক হাজী কামরুজ্জামান খান, স্থানীয় দৈনিক এশিয়ার বার্তা সম্পাদক চন্দন কুমার রায়, গোলাম ফয়েজ উদ্দিন খান শিহাবসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত