দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২টায় সড়ক ও জনপদ ভবনের সামনে থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভাশেষে কেক কাটা হয়।
দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি পারভেজ রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলে নওগাঁ সড়ক ও জনপদেও নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাত্র ২ বছরে দেশ রূপান্তর শীর্ষস্থানীয় সংবাদপত্রের কাতারে পৌঁছেছে। সত্য সংবাদ প্রকাশ করে পাঠকের আস্থা অর্জন করেছে দেশ রূপান্তর। এ সময় তার দেশ রূপান্তর পত্রিকার সাফল্য কামনা করেন। সভা শেষে অতিথিরা কেক কাটেন ।
