বিভিন্ন আয়োজনে সাড়ম্বরে সাতক্ষীরায় দৈনিক দেশ রূপান্তরের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন হুসাইন শাফায়াত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক দেশ রূপান্তরের সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সার সুমন।
অনুষ্ঠানের শুরুতে পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমনের বোন আজিজুন্নেসা আশা’র মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আলোচনা করেন, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন, দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেঁজুতি, প্রতাপনগর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগনেতা সজল মুখার্জী, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, নুরুল ইসলাম, এন্তাজ আলী, বিষ্ণুপদ প্রমুখ।
জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল বলেন, দায়িত্বশীল পত্রিকা হিসেবে দেশ রূপান্তর মাত্র দুই বছরে পাঠক হৃদয়ে যে অবস্থান নিয়েছে তা প্রশংসনীয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, দেশ রূপান্তর পত্রিকার মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের চেতনাবোধ বিপুলসংখ্যক পাঠকগোষ্ঠীর চেতনাকে জাগ্রত করেছে।
সিভিল সার্জন হুসাইন শাফায়াত বলেন, পত্রিকা অনেক, কিন্তু পত্রিকা হিসেবে যে দায়িত্ববোধ ও সম্পাদকীয় নীতি তা দেশ রূপান্তরের মধ্যে স্পষ্ট ও প্রমাণিত।
শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
