দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের সাফল্যের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে মাগুরা প্রেসক্লাব থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাব মিলনায়তনে এক প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়।
মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, কবি ওয়াহিদ কামাল বাবলু, সাংবাদিক অ্যাডভোকেট অমিত মিত্র, কবি সাগর জামান, সাংবাদিক অলোক বোস, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
আলোচকেরা জানান, দেশ রূপান্তর প্রকাশিত হওয়ার পর তাদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দায়িত্বশীলতার কারণে ইতিমধ্যে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। আগামী দিনে এর ধারাবাহিকতা ধরে রাখার আহ্বান জানান আলোচকেরা। আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
