ওয়েল পার্ক রেসিডেন্সে রিও ক্যাফে, টুইংগেল আইসক্রিম শপ

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:০৪ এএম

ওয়েল গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান ওয়েল ফুডের ব্রাজিলিয়ান কফি শপ ‘রিও ক্যাফে’ ও ইটালিয়ান টুইংগেল আইসক্রিম শপ গত রবিবার চট্টগ্রাম নগরীর জিইসির মোড়ে ওয়েল পার্ক রেসিডেন্সের নিচতলায় উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।

এ সময় তিনি বলেন, করোনার কারণে মানুষের মধ্যে খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সচেতনতার বিষয়টি বেড়েছে অনেক গুণ। স্বাস্থ্যসম্মত, অতুলনীয় স্বাদ ও গুণমানের জন্য গ্রাহকদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে ‘রিও ক্যাফে’ ও ইটালিয়ান টুইংগেল আইসক্রিম শপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত