একসঙ্গে জন্ম একসঙ্গে মৃত্যু

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০১:১১ এএম

সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ির পুকুরে ডুবে যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামের মোস্তাক আহমদের ছেলে রাহিম (২) ও মেয়ে ফাইজা (২)। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে। দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন জানান, রবিবার বিকেলে বাড়ির উঠানে যমজ ভাইবোন রাহিম ও ফাইজা খেলাধুলা করছিল। সন্ধ্যায় তাদের উঠানে দেখতে না পেয়ে মা-বাবাসহ পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশুর লাশ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত