কেরানীগঞ্জে ৫ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার

আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ০৩:৪২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল জানান, কেরানীগঞ্জ উপজেলার নতুন রায়েরচর এলাকায় মধ্যেরচর মৌজার ১নং খাস খতিয়ানের ৯০৯ নং দাগে সরকারের ৫৩ শতাংশ জমি প্লট করে বিক্রি করেছিলেন স্থানীয় ভূমিদস্যু রহমত মিয়া। জমির বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জ উপজেলার প্রতি ইঞ্চি খাস জমি উদ্ধার করা হবে ইনশাআল্লাহ। সরকারি সম্পত্তি কেউ ব্যক্তিগতভাবে ভোগ দখল করতে পারবে না। অবৈধ দখলদারদের কোন ছাড় নেই।

 উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশের একটি টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত