তরুণদের বিপথগামিতা থেকে ফেরাতে চায় ‘বাংলাদেশ গণপ্রগতি’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১০:২৯ পিএম

তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে ফিরিয়ে কল্যাণমুখী কর্মকাণ্ডে সংযুক্ত করতে কাজ করছে ‘বাংলাদেশ গণপ্রগতি’ নামের একটি সংগঠন।

‘সেবা, ঐক্য, সমৃদ্ধি’ এ স্লোগান সামনে রেখে বিজয় দিবস ২০২০ উপলক্ষে সেবামূলক সামাজিক সংগঠন ‘বাংলাদেশ গণপ্রগতি’ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ১৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পাক্ষিক সেবামূলক কর্মসূচি পালন করছে।

তাদের কর্মসূচির মধ্যে রয়েছে রক্তদাতা সংঘ ‘স্বজন’র উদ্বোধন, জনকল্যাণ ও জনসচেতনতায় লিফলেট বিতরণ ও পোস্টারিং, বৃক্ষরোপণ, গণ পাঠক সংঘ উদ্বোধন, মেধাবৃত্তি ‘আলোবৃত্তি’ উদ্বোধন।

এর উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক,  যুগ্ম সমন্বয়ক, সদস্যসহ ও আমন্ত্রিত অতিথিরা।

এ প্রসঙ্গে সংগঠনের প্রধান সমন্বয়ক ইফতেখার আলভী নিলয় বলেন, ‘প্রাথমিকভাবে  কিশোর ও তরুণদের সব ধরনের বিপথগামিতা থেকে ফিরিয়ে কল্যাণমুখী কর্মকাণ্ডে সংযুক্ত করা থেকে শুরু করে সাধ্যানুযায়ী সমাজ তথা দেশের বহুমুখী উন্নয়ন সাধনই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য’।

সংগঠনটির অন্যতম সদস্য আবু তাহের বলেন, ‘বাংলাদেশ গণপ্রগতি একটি অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন। আমাদের কল্যাণমূলক কর্মকাণ্ডে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষ অংশগ্রহণ করতে পারবেন। সর্বোপরি সংগঠনকে দল, মতের ঊর্ধ্বে গণমানুষের কল্যাণকামী কর্মপ্রচেষ্টায় পরিণত করাই আমাদের সামগ্রিক লক্ষ্য ও উদ্দেশ্য’।

অন্যতম যুগ্ম সমন্বয়ক গাজী মো. সালাহউদ্দিন বলেন, সবার আন্তরিক সুপরামর্শ ও সহযোগিতা পেলে অবশ্যই বাংলাদেশ গণপ্রগতি দেশ, মানুষ, সমাজে নিবেদিত হয়ে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

এ সময় সদস্যদের মধ্যে উপস্থিতি ছিলেন আসাদুল ইসলাম তুহিন, মো. ইমরান হোসেন শাহীন, সজীব কর্মকার, আবুল খায়ের, ফারদীন ফারুক, মো. ইউসুফ, ফজলে রাব্বি, মাসুম বিল্লাহ জিয়াদ, মেহেদি হাসান রাফি, তাসিকুল ইসলাম তামীম, শাহরিয়ার রোকন, মো. অপি, নাজমুল হাসান আলভীসহ অন্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত