কোটালীপাড়ায় সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৪১ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নয়ন কর্মকার (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত নয়ন বান্ধাবাড়ী গ্রামের ঝন্টু কর্মকারের ছেলে ও রামশীল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

শনিবার সন্ধ্যায় উপজেলার রামশীল-নাগরা সড়কের বান্ধাবাড়ী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী  সূত্রে জানা গেছে, কলেজ ছাত্র নয়ন মোটরসাইকেল নিয়ে রামশীল থেকে উপজেলা সদরে আসছিল। এ সময় বান্ধাবাড়ী নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখামুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গুরুতর আহত নয়ন কর্মকার (১৯), কিশোর চৌধুরী (২০),অনুপ সরকার (১৯)-কে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত বলে ঘোষনা করেন।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত