চুয়াডাঙ্গায় প্রবাসীর ছেলেকে অপহরণের পর হত্যা

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২০, ১২:১২ এএম

চুয়াডাঙ্গায় অপহরণের এক সপ্তাহ পর সাকিব হাসানের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার যদুপুর গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ১৯ ডিসেম্বর তাকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগ পরিবারের।

সাকিব উপজেলার যদুপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। আবদুল কুদ্দুস সৌদি আরব প্রবাসী।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ১৯ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় সাকিব। ২০ ডিসেম্বর দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার মা। জিডির সূত্র ধরে সাকিবকে উদ্ধারে মাঠে নামে পুলিশ। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার স্বীকারোক্তিতে শনিবার দুপুরে যদুপুর গ্রামের একটি আমাবাগানের ভেতর থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত