ব্যাংকের টাকা আত্মসাত: এসকে সিনহার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভাই-ভাতিজা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ০৬:৪২ পিএম

ব্যাংকের টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন তার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহা এবং ভাতিজা শঙ্খজিৎ সিংহ। 

আগামী ১৩ জানুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৪–এর বিচারক শেখ নাজমুল আলম এই তারিখ ঠিক করেন।
 
নরেন্দ্র কুমার সিনহা এবং শঙ্খজিৎ সিংহ দুজনেই বলেছেন, ‘এস কে সিনহার কথাতেই’ তাদের নামে শাহজালাল ইসলামী ব্যাংকের উত্তরা শাখায় হিসাব খোলা হয়েছে। পরে সেই হিসেবে সোয়া দুই কোটি টাকা স্থানান্তরের বিষয়ে তারা ‘জানতেন না’।

৭০ বছর বয়সী নরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতির আপন বড় ভাই। আর শঙ্খজিৎ সিনহা বিচারপতি সিনহার মামাতো ভাইয়ের ছেলে। 

এদিন সাক্ষ্য গ্রহণের সময় মামলার অন্যতম আসামি ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী) অসুস্থ হয়ে পড়লে তাকে পাশের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে পাঠানো হয় কারাগারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত