ফেনী জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ০৭:৫৪ পিএম

ফেনী জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন খায়রুল বাশার মজুমদার তপন।

মঙ্গলবার সকালে জেলা পরিষদের ড. সেলিম আলদীন মিলনায়তনে আয়োজিত বরণ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাছিম।

জেলা পরিষদ প্রধান নির্বাহী আবু দাউদ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এ সময় ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,  ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেলসহ আওয়ামী লীগের নেতা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ সদস্য নুরুল আফছার আপনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজ আহাম্মদ। 

এর আগে ৭ সেপ্টেম্বর হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী। স্থানীয় সরকার বিভাগের এক নির্দেশনায় ৪ মাস ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ফয়েজ আহাম্মদ।

১০ ডিসেম্বর উপ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পরশুরামের চিথলিয়া ইউনিয়নের বাসিন্দা খায়রুল বাশার মজুমদার তপন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত