করোনায় ৩ গুণ বেশি মৃত্যু স্বীকার রাশিয়ার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২০, ১১:১২ পিএম

করোনায় মৃত্যুর সংখ্যা আগের হিসাবের চেয়ে তিন গুণ বেশি বলে স্বীকার করে নিয়েছে রাশিয়া। এই স্বীকারোক্তির ফলে রাশিয়া এখন মহামারউতে তৃতীয় সর্বোচ্চ মৃতের দেশ। তাদের আগে যুক্তরাষ্ট্র ও ব্রাজিল রয়েছে বলে খবর দিয়েছে আলজাজিরা। রাশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা অনেক বেশি হলেও মৃত্যুহার একেবারেই কম ছিল। এ নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত কয়েক মাস ধরে দাবি করে আসছেন, পশ্চিমাদের চেয়ে তিনি ভালোভাবে মহামারী মোকাবিলায় সক্ষম হয়েছেন।

রুশ পরিসংখ্যান সংস্থা রোসট্যাট বলছে, গত বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মৃত্যুর তুলনায় চলতি বছর একই সময়ে দেশটিতে সব ধরনের মৃত্যুর পরিমাণ বেড়েছে ২ লাখ ২৯ হাজার ৭০০ জন। এর মধ্যে ৮১ শতাংশের মৃত্যু করোনায় হয়েছে বলে জানিয়েছেন উপপ্রধানমন্ত্রী তাতিয়ানা গোলিকোভা। এর অর্থ এ বছর করোনার কারণে রাশিয়ায় মৃত্যু হয়েছে ১ লাখ ৮৬ হাজার জনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত