গাজীপুরে অজ্ঞান পার্টির ৪ সদস্য আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ১২:০৬ এএম

গাজীপুরে অজ্ঞান পার্টির চার সদস্য ও তিন ছিনতাইকারীকে আটক করেছেন র‌্যাব-১-এর সদস্যরা। গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে এবং দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে আটক করা হয়।

র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, চান্দনা চৌরাস্তা এলাকায় একদল মলম ও অজ্ঞান পার্টির সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চার সদস্যকে আটক করা হয়। তারা হলো সজীব হোসেন (১৯), রনি হোসেন (১৯), মামুন মিয়া (৪০) ও নাহিম (১৮)। এ সময় তাদের কাছ থেকে চাকু, চেতন করার কাজে ব্যবহৃত চারটি মলম, টাকা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এছাড়া রাত সাড়ে ১২টার দিকে নগরীর সালনা ব্রিজের উত্তর পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এরা হচ্ছে মোগল হোসেন (২৫), নাজমুল হাসান (২৭) ও হাইকুল ইসলাম (১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত