কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২০, ০২:৫১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার বরাবাজার এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। 

বুধবার দুপুরে যশোর-ঝিনাইদহ মহাসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহা. মাহফুজুর রহমান জানান, ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবোঝাই কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত